মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে চাকরির সুযোগ ত্রিশালে নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করবে সরকার নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ

ত্রিশালে নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৭ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় একসঙ্গে নেওয়া হয়েছে ঋণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে নারী সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সবুজায়নের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা বিআরডিবি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ও মঠবাড়ী ইউনিয়নের ২৪ জন নারী সদস্যের হাতে ক্ষুদ্র ঋণের অর্থ তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষা ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে ৪৮টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান জহির মো. আতাউর রহমান শামীম বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিআরডিবি কাজ করছে। ঋণের অর্থ সঠিক খাতে বিনিয়োগ এবং বিতরণ করা চারাগাছের যথাযথ পরিচর্যা করা হলে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, পরিবারের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি এবং নিরাপদ সবজি উৎপাদনে এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি পরিবারকে বৃক্ষরোপণে উৎসাহিত করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিসিএ লিমিটেডের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত রায়, মাঠকর্মী মাহমুদা পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা শেষে অতিথিরা নির্ধারিত সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সংরক্ষণকে একই উদ্যোগের আওতায় আনায় এ কর্মসূচি স্থানীয়ভাবে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD