বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে চাকরির সুযোগ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৯৩ সময় দেখুন

দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং জাপানের প্রতিষ্ঠান টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

সভায় মাহদী আমিন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের সঙ্গে এ বিষয়ে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, জাপানি শিক্ষকদের বাংলাদেশে এসে ভাষা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি তাদের ভিসা ও আবাসনসংক্রান্ত জটিলতা সমাধানেও কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

সমঝোতা স্মারক অনুযায়ী, সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের জাপানে কর্মসংস্থান ভিসায় পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে টাউন লাইফ জাপান লিমিটেড। প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও সহযোগিতা করবে।

জাপানে কর্মস্থলে যোগ দেওয়ার পর নির্বাচিত প্রকৌশলীরা মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস পাওয়ার সুযোগ পাবেন।

সভায় জানানো হয়, প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলছে। যারা জাপানি ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবেন, তাদের পর্যায়ক্রমে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে।

প্রথম ব্যাচের শিক্ষার্থীদের চাকরি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবরের মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়া শুরু করবেন। অন্য নির্বাচিত প্রার্থীরা আগামী জানুয়ারির মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় জানানো হয়েছে।

সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেইসহ মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD