শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান ত্রিশালে গোল উৎসব, নান্দাইলকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা বাবার জনসেবায় অনুপ্রানিত হয়ে কৃষিবিদ নূর মোহাম্মদ জনসেবায় নেমেছে ডিপ্লোমা প্রকৌশলীদের বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে চাকরির সুযোগ ত্রিশালে নারীর ক্ষমতায়ন ও সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের নিরাপত্তা জোরদার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা করবে সরকার নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ সময় দেখুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে নুরুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আড়াই টার দিকে গ্রেপ্তার বাবাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে , গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে স্বামী নুরুল হককে আসামি করে থানায় অভিযোগ দায়ের করার পর শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের মৃত হাচেন আলীর ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে বসতঘরের বারান্দার একটি কক্ষে ঘুমিয়ে থাকা কিশোরীর ওপর বাবা নুরুল হক ঝাঁপিয়ে পড়েন এবং ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার তিন দিন পর কিশোরী বিষয়টি তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হলে নুরুল হক তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় কিশোরীর মা বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলে পুলিশ নুরুল হককে গ্রেপ্তার করে।

এদিকে নুরুল হকের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার একটি মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বাড্ডা থানার একটি মামলার ওয়ারেন্টও রয়েছে। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD