বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৪ সময় দেখুন

বগুড়ার নন্দীগ্রামে খেলার সময় আমেনা খাতুন নামে ৭ বছরের এক শিশুকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন (৩৫) একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন হঠাৎ ধারালো দা ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে শিশুটিকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আবু হোসাইনকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

অভিযুক্তের পরিবারের দাবি, আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন। তবে কী কারণে তিনি শিশুটির ওপর হামলা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD