রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে ভাঙা ঘরে বৃদ্ধা সমেলা, শেষ বয়সে চান একটু আশ্রয় মুক্তির পরই দর্শকদের প্রশংসায় ‘তুমি তো চলেই যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা-এর যোগদান চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

মুক্তির পরই দর্শকদের প্রশংসায় ‘তুমি তো চলেই যাবে

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ভিন্ন ধর্মের দুই মানুষের ভালোবাসা, বিচ্ছেদ ও না পাওয়ার আবেগঘন গল্প নিয়ে নির্মিত নাটক তুমি তো চলেই যাবে মুক্তির পর দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গত ২৩ আগস্ট ২০২৬ নাটকটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে আলোচনা শুরু হয়। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার ও অর্পিতা মিত্র। ভালোবাসা থাকলেও ধর্মীয় ও পারিবারিক বাস্তবতার কারণে দুই মানুষ যখন একে অপরকে কাছে পায় না তখন সেই না পাওয়া ভালোবাসা ও বিচ্ছেদের যন্ত্রণা কীভাবে জীবনে থেকে যায় গল্পে সেটিই আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে।

তুমি তো চলেই যাবে-এর ফিকশন, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। গল্প লিখেছেন বসু দেব। ডিওপি সাজল হোসাইন, সম্পাদনায় আশেক আহমেদ নূর এবং কালার করেছেন মজুমদার দোলন। ডিজিটাল মার্কেটিংয়ে ছিলেন আদিব মোহসিন এবং নির্বাহী প্রযোজক ইস্তিয়াক মাহমুদ। নাটকটি নির্মাণ করেছে DramaBuzz Production।


নাটকটির গল্প শুধু প্রেম ও বিচ্ছেদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ধর্ম, পরিবার ও সামাজিক বাস্তবতার কারণে ভালোবাসার পথে তৈরি হওয়া নানা বাধাও এতে তুলে ধরা হয়েছে। ফলে নাটকটি দর্শকদের মধ্যে আবেগ তৈরি করেছে।

নাটকটির গানও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। শিরোনাম গান ‘তুমি তো চলেই যাবে’ গেয়েছেন নূর রহমান প্রান্ত ও হৃদিতা। গানটির সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন এবং কথা লিখেছেন ইয়াসির মাহমুদ খান।
ইউটিউবে প্রকাশের পর নাটকটির গল্প, আবেগ ও অভিনয় নিয়ে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে খায়রুল বাশার ও অর্পিতা মিত্রের অভিনয় প্রশংসা পেয়েছে।

দর্শক আবু রায়হান সজীব বলেন খায়রুল বাশার ও অর্পিতা মিত্রের অভিনয় এবং গল্পের আবেগ মিলিয়ে এটি সত্যিই হৃদয়ছোঁয়া একটি নাটক।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD