সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ সময় দেখুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাশুরেন্স কমিটি (কিউএসি)-এর ১২তম সভা ২১ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কিউএসি-এর সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সভার সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স আয়োজনের উপর গুরুত্বারোপ করেন এবং বছরে অন্তত তিনটি জাতীয় ও একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে তিনি বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ তৈরি করার আগ্রহ ব্যক্ত করেন। একইসাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরও বিদেশে পাঠদান ও শিক্ষাগ্রহণের সুযোগ তৈরি করে অভিজ্ঞতা ও সংস্কৃতির বিনিময় করার উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।


সভায় কিউএসি’র সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম, কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা এবং আমন্ত্রিত সদস্য বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সভায় চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের বিভিন্ন দিক উপস্থাপন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুররেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত কিউএসি’র ১১তম সভার কার্যবিবরণী উপস্থাপন এবং সভা পরিচালনা করেন কিউএসি’র সদস্য-সচিব ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণায় উন্নয়নের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিং-এ এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আপডেটকরণ, জার্নাল ইনডেক্সিং, ডি-নথি চালুকরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও মূল্যায়ণের সিদ্ধান্ত নেওয়া হয় কিউএসি’র ১২তম সভায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD