বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘কাজী নজরুল ইসলাম: জীবন ও দর্শন’ শীর্ষক নজরুল বর্ষ বক্তৃতামালা-১ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে নজরুল বর্ষ বক্তৃতামালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বর্ষ বক্তৃতামালা-১ এ সভাপতি হিসেবে বক্তব্য রাখেন।

নজরুল বর্ষ বক্তৃতামালায় সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান কারণ কবি নজরুলের মতো একজন মাল্টি ডাইমেনশনাল প্রতিভার অধিকারী ব্যক্তি সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। কবি নজরুল আমাদের জন্য এক আদর্শ। তাঁর আদর্শকে ধারণ করতে পারলে আমরা সফলকাম হতে পারবো। তিনি শুধু বাংলাদেশ বা ভারতের নয় সারা বিশ্বের আশির্বাদ হিসেবে এসেছিলেন। অথচ তিনি তাঁর জীবদ্দশায় প্রাপ্য মর্যাদা পাননি। সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন অথচ তিনি সবসময় নিগৃহীত, বঞ্চিত এবং তিরস্কৃত হয়েছেন। তবে এতকিছুর পরও তিনি থেমে থাকেননি। শেষ জীবনে তিনি নির্বাক সময় কাটিয়েছেন। আমার মনে হয় তিনি অভিমান করেই কারো সাথে কথা বলেননি। তবে জিয়া পরিবার নজরুল প্রেমিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন এবং তাঁর দাদি নজরুল সংগীতের ভক্ত ছিলেন। কবি নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিলেও এখনো সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে কার্যকর করা হয়নি। আমরা তাঁকে সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘কবি নজরুলের জীবন ও আদর্শ সামগ্রিকভাবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমরা বছরব্যাপী ১৩টি নজরুল বক্তৃতামালার আয়োজন করেছি। তোমরা শিক্ষার্থীরা এই নজরুল বক্তৃতামালার মাধ্যমে কবি নজরুলের জীবন, আদর্শ ও সৃষ্টিকর্ম সম্পর্কে বিষদভাবে জানতে পারবে।’

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ এ নজরুল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল বর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক, নজরুল গবেষক, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। তিনি নজরুলের মানস- গঠন, নজরুল-দর্শন, দ্রোহ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা, ধর্মীয় মূল্যবোধ, অষণ্ড জাতীয়তাসহা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক নজরুল বক্তার হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)। বক্তৃতামালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD