বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি, রাজস্ব বাড়ানোর তাগিদ আইএমএফের ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন মাঠে ফুটবল ঢুকে পড়ায় শিক্ষার্থীদের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত। হাসপাতালে ভর্তি সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২ সময় দেখুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ানো দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে দুজনকে বদলির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্ত করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যায় প্রতিবেদন তিনি পেয়েছেন। পরে আজ বৃহস্পতিবার দুই শিক্ষকের বিরুদ্ধে তিনি বিভাগীয় মামলা করেছেন। পাশাপাশি বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা যায়, সম্পর্কে তাঁরা স্বামী ও স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাঁরা মারামারিতে জড়ান। গত মঙ্গলবার বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ের অফিস কক্ষে আফজাল হোসেন ও আসমা বেগম মারামারিতে জড়ান। তাঁদের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের একটি মেয়ে আছে। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকেন। দুজনের মধ্যে আদালতে মামলাও চলছে। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD