বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও সমাবেশ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৮ সময় দেখুন
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন ও সমাবেশ

ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল প্রেসক্লাব এবং ত্রিশালে কর্মরত সাংবাদিকবৃন্দ। গত ২৯ নভেম্বর, সংবাদ সংগ্রহে সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিমসহ ৪ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
অভিযোগ, উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দীন স্বপন মেম্বারের নির্দেশে ও নেতৃত্বে হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্র দিয়ে মতিউর রহমান সেলিমসহ ৪ সাংবাদিককে বেধড়ক মারধর করে আটকে রাখে।পরবর্তীতে, পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করেন। এই সময় উদ্ধার করতে যাওয়া দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ, দৈনিক নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমন ও মাসুদ রানাকেও মারধর ও লাঞ্ছিত করা হয়। ঊুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।প্রতিবাদকারী সাংবাদিকরা জানিয়েছেন, সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD