বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশাল মুক্ত দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ সময় দেখুন
ত্রিশাল মুক্ত দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে া দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। র‍্যালিতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD