বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে বিএনপির প্রার্থী ডাঃ লিটনকে জাতীয় পাটির সমথর্ন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৪ সময় দেখুন

ময়মনসিংহ-০৭(ত্রিশাল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জননেতা ডা: মাহবুবুর রহমান লিটনকে উপজেলা ও পৌর জাতীয় পার্টি নির্বাচনে সমর্থন জানিয়েছেন। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক গোলাম সারুয়ার তপন ও সদস্য সচিব মুফিদুল ইসলামের নেত্বেত্বে বিএনপির ডা: লিটনকে নির্বাচনে সমর্থন জানিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ জহিরুল ইসলামের নির্বাচন বর্জন করেছেন। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক গোলাম সারুয়ার তপন জানান, জাতীয় পার্টির প্রার্থী দলীয় নেতাদের সাথে নিবার্চনী কোন কার্যক্রমে নেতা কর্মীদের মুল্যায়ন না করায় তার নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছি । মঙ্গলবার বিকেলে স্থানীয় একটি হোটেলে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক গোলাম সারুয়ার তপনের নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের ডা: মাহবুবুর রহমান লিটনের সাথে মতবিনিময় করে সমর্থন জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের প্রতীকের পক্ষে করে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বারী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রউফ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন কামাল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন শরীফ, জুম্মাহদায়ক সেলিম সারোয়ার সরকার, পৌর জাতীয় পার্টির আহবায়ক ফজলুল হক,সদস্য সচীব গোলাম মোস্তফাসহ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন সহ উপজেলা জাতীয় পার্টি পৌর জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD