বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ২১ ফেব্রুয়ারী আমাদের অনুপ্রেরনা যোগাবে-সংসদ সদস্য ডাঃ লিটন

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৪ সময় দেখুন
দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ২১ ফেব্রুয়ারী আমাদের অনুপ্রেরনা যোগাবে- সংসদ সদস্য ডাঃ লিটন

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন- বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ত্রিশাল উপজেলার উন্নয়ন ত্বরাম্বিত করতে ২১ ফেব্রুয়ারী আমাদের অনুপ্রেরনা যোগাবে। দীর্ঘদিন হতে বাংলাদেশের মানুষ একটা সুষ্ঠ নির্বাচন পাইনি, তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই, তাদের ভোটে একজন ভালো প্রার্থী নির্বাচন করা সম্ভব ছিলো না । গনতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে ২৪ এর ৫ আগষ্ট আমরা সৈরাচার মুক্ত হয়ে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার আজ সরকার গঠন করেছে। ত্রিশালের উন্নয়নের জন্যে ত্রিশাল বাসী ভোট প্রদান করে আমাকে সংসদ সদস্য নিবাচিত করেছেন । ইনশাআল্লাহ আমি আমার সব কিছু দিয়ে ত্রিশালের ইন্নয়নে ত্রিশাল বাসীর কল্যানে কাজ করে যাবো। তিনি গত শনিবার ত্রিশাল উপজেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার াফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা তানিয়া রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম,মৎস্য কর্মকর্তা মাসুম আহমেদ,বীর মুক্তিযোদ্বা গন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD