রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রিশালে আলোর দিশারী বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য ত্রিশালের উন্নয়ন শুরু সংসদ সদস্য ডা: লিটনের ৩ মেগা প্রকল্প -উন্নয়নে বদলে যাবে উপজেলার চিত্র নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ত্রিশালে ঘর ভাঙচুর ও জমি দখল ও মারধোর ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে যুবক হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রীর স্থানীয় সংসদ সদস্যের নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন ২৫ মে এবার ত্রিশালেই জাতীয় পর্যায়ে পালিত হবে কবি নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তী ত্রিশালের মানুষের কষ্ট লাঘবে কোন এলাকায় কি সমস্যা আছে তা দেখে দেখে সেই সমস্যার সমাধান করা হবে-এমপি ডাঃ লিটন নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য

রফিকুল ইসলাম শামীম,
  • আপডেটের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দেখুন
ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করা প্রয়োজন আমি সব কিছু করবো-সংসদ সদস্য

ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেছেন-উপজেলার স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠান ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের উন্নয়নে যা যা করার প্রয়োজন আমি সব কিছু করবো| শিক্ষার্থীদের উদ্দেশে এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, আমাকে তোমাদের বাবা মায়েরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন ত্রিশালের উন্নয়নের জন্য এখান আমি প্রতিদিন ভাবি ত্রিশালের গুরুত্বপূর্ণ কি কি কাজ করা যায়, আমি ত্রিশাল বাসীর প্রতি কৃতজ্ঞ ত্রিশালবাসী আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচত করে মহান সংসদে পাঠিয়েছেন| সংসদের অল্প দিনের অল্প সময়ের মধ্যে আমি ত্রিশালের উন্নয়নের জন্য সংসদে বক্তব্য রেখেছি,ত্রিশালের উন্নয়ন করার লক্ষ্যকে সামনে রেখে বক্তব্য রেখেই য়াবো| যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি এখন আমি সবার প্রতিনিধি,তাই ত্রিশালবাসীর প্রতিনিধি হিসেবে ত্রিশাল উপজেলার উন্নয়নের ¯^ার্থে নিরলস ভাবে কাজ করতে চাই| তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে এই সময়টা একটা গুরুত্বপূর্ন হাডেলস,কষ্ট করে হাডেলস পার হতে হবে, এসএসসির রেজাল্ট যদি ভালো হয় একটা হাডেলস পার হলে,দ্বিতীয় হাডেলস হলো এইচএসসি পরীক্ষা,এইচএসসির রেজাল্ট ও যদি ভালো করতে পারো এক দাফ এগিয়ে গেলে| ভালো রেজাল্ট করতে হলে ভালো ভাবে লেখাপড়া করেই করতে হবে বিএনপি সরকার আবার আসছে সেই শিক্ষা মন্ত্রী আবার শিক্ষামন্ত্রী হয়েছেন,এ&টা আর মাথায় রাখা যাবেনা যে নকল করে পাশ করা যাবে তাই ভালো রেজাল্ট করার চিন্তা থাকলে ভালো ভাবে পড়তেই হবে| এসএসসিও এইচএসসি পাশ করার পরে তোমাদেরকে মহাসাগরের প্রতিযোগিতায় পড়তে হবে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভালো ভাবে লেখা পড়া করে ভালো রেজাল্ট করার বিকল্প নেই| তিনি ১১ এপ্রিল শনিবার সকাল ১১ টায় ত্রিশাল পৌর শহরের ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজ স্কুল এন্ড কলেজ কতৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের ২০২৬ বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন|
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক|
অনুষ্ঠানে ইসলামী একাডেমী স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক রেজাউল করিম কোহিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু তাহের, ত্রিশাল উপজেলার নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কফিল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন সরকার প্রমুখ| সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ খাইরুল এনামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান| এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার সুধীজন, অভিভাবকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD