শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বিশেষ অভিযান তেজগাঁও বিভাগে আটক ৬৯ দেশে ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন বেগম খালেদা জিয়া শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে মাইক্রো লেভেলে নজরদারি: শিক্ষামন্তী পূর্বধলায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু । জুমার নামাজ শেষে ড্রেনেজ সংকটে সরেজমিনে প্রশাসক রোকন। তথ্য মন্ত্রণালয়ে কসোভো রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার, মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করেছেন তাঁর নাতনি জাইমা রহমান। ময়মনসিংহ রূপসী বাংলা বহুমুখী সমবায় সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ত্রিশালে লোড মিস্ত্রির অবহেলা: ইটভাটায় ব্যাপক ক্ষতি

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে মাইক্রো লেভেলে নজরদারি: শিক্ষামন্তী

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৯ সময় দেখুন

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্বলতা থাকলে তা অনুবীক্ষণ যন্ত্রের মতো সূক্ষ্মভাবে মাইক্রো লেভেলে—পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো মেধাবী প্রার্থী বাদ না পড়ে। অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, ভবিষ্যতে তা আর হবে না বলেও তিনি আশ্বাস দেন। শুক্রবার দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর। তাই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় বাজেটের চেয়ে ভৌত অবকাঠামোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের জনসংখ্যা বোঝা নয়, বরং সম্পদে পরিণত হবে। একইসঙ্গে হাবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা, গবেষণা কার্যক্রম বাড়ানো এবং নতুন চাহিদাসম্পন্ন বিভাগ যেমন নার্সিং চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। মন্ত্রী বলেন, জনগণের টাকায় শিক্ষার্থীদের পড়াশোনা হয় এবং প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়। তাই শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD