সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ত্রিশাল থানার বর্তমান ওসি মনসুর আহাম্মদ ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে আতঙ্ক, দ্রুত পদক্ষেপের দাবি ছায়া সংসদ বিতর্কে স্ট্যামফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের হাতে বিজয়ী ট্রফি হস্তান্তর জনস্বার্থে পুলিশের ছয় কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে দায়িত্ব পুনর্বিন্যাস শালবন রক্ষায় মধুপুরে মানববন্ধন, অংশ নিলেন সহস্রাধিক মানুষ হামের প্রকোপ বাড়ায় ২০ এপ্রিল থেকে দেশজুড়ে জরুরি এমআর টিকাদান শুরু মেরিন ড্রাইভে সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য প্রাণহানি এড়ানো গেল তেলের দাম বাড়ানোর কারণ জানালেন অর্থমন্ত্রী এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা                                      জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক, গবেষণা ও তথ্যব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব

শালবন রক্ষায় মধুপুরে মানববন্ধন, অংশ নিলেন সহস্রাধিক মানুষ

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১ সময় দেখুন

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ী এলাকায় শালবন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে দল, মত, পথ, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বন এবং জীববৈচিত্র্য রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকদের পাশাপাশি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় এক থেকে দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শালবন ধ্বংস বন্ধ করে বন সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রতিবাদকারীরা বলেন, শালবন শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি এলাকার জীববৈচিত্র্যের অন্যতম আশ্রয়স্থল। বন উজাড়ের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। মানববন্ধন থেকে বক্তারা শালবন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বন ধ্বংসের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD