বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ত্রিশাল থানার বর্তমান ওসি মনসুর আহাম্মদ

রফিকুল ইসলাম শামীম
  • আপডেটের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১১ সময় দেখুন

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মনসুর আহাম্মদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকলেও, জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় থাকাকালীন তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা অর্জন করেছেন। আজ রবিবার (১৯ এপ্রিল) জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের ঘোষণা দেন। জানা গেছে, ত্রিশাল থানায় যোগদানের পূর্বে মনসুর আহাম্মদ জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন,মাদক নির্মূলে সাহসী ও সফল অভিযান,জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ ভূমিকা পালন করেন। এই সকল সাফল্যের ওপর ভিত্তি করেই জেলা পুলিশ তাঁকে শ্রেষ্ঠ ওসি’র মর্যাদায় ভূষিত করেছে।দেওয়ানগঞ্জ থেকে বদলি হয়ে ত্রিশাল থানায় যোগ দেওয়ার পরপরই এই সাফল্যের সংবাদটি আসে। ওসি মনসুর আহাম্মদ বলেন,পুরস্কার কাজের গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আগামী দিনেও যেন সততার সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে পারি সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD