বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু: ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৬ সময় দেখুন

মঙ্গলবার (২১ এপ্রিল): সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। আজ সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। মোট ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে। এর আগে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে পরীক্ষাকেন্দ্র এলাকায় যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে। পরীক্ষাকেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD