বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ময়মনসিংহে মর্মান্তিক সংঘর্ষলরির ধাক্কায় ঝরে গেল শিশুসহ ২ প্রাণ

মুহাম্মদ সজিব
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২৫ সময় দেখুন

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশু ও এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় এলাকায় ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী মাহেন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহেন্দ্রাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।ঘটনাস্থলেই এক নারী ও ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই লরিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার কারণে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর জ্যেষ্ঠ কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, নিহত শিশুটির বয়স ছিল মাত্র ১৮ মাস এবং তার মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লরিটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD