বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৩ বছর পর ময়মনসিংহের দলিল লিখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলার রায় অনুমোদনহীন ৭ তলা ভবন নির্মাণ: ত্রিশালে মালিকের লাখ টাকা জরিমানা, কাজ বন্ধের নির্দেশ নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপিত নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পালন করছেন ট্রেজারারের দায়িত্ব, দুই মাস শূন্য ট্রেজারার, ত্রিশালে অসহায় বৃদ্ধার চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ইউএনও নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক দুর্যোগেও পরীক্ষা চলবে, প্রয়োজনে স্থগিতের সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন; রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির চেষ্টায় দুই ব্যবসায়ীকে জরিমানা এইচএসসি পরীক্ষা চলবে, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুকে ক্ষমা চেয়ে ছাত্রদল নেতার আত্মহত্যা

ভালুকায় মহাসড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ভালুকা প্রতিনিধি
  • আপডেটের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭১ সময় দেখুন

ময়মনসিংহের ভালুকায় সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে ফুটপাতের ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের দুই পাশে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা উচ্ছেদ অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও অভিযান স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলে। পরে স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। প্রশাসনের সঙ্গে সমাধানের আশ্বাসের পর ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন জানান, উচ্ছেদের পর কিছু স্থানে পুনরায় দখল নিয়ে বসা হয়েছিল, পরে সেগুলো সরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD