বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

মোটরসাইকেলে নতুন করের প্রতিবাদে এনবিআর ভবনের সামনে বাইকারদের মানববন্ধন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৬৩ সময় দেখুন

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলের ওপর সম্ভাব্য নতুন কর আরোপের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাইকাররা। শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।

এনবিআর ভবনের সামনের সড়কে প্রায় ২০০টি মোটরসাইকেল সারিবদ্ধভাবে রাখা হয়। ফুটপাতে দাঁড়িয়ে থাকা বাইকাররা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কর প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন।

বাইক চালকদের পক্ষে এ কে এম ইমন বলেন, “সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, আগামী বাজেটে মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করা হচ্ছে। মোটরসাইকেল মালিকদের আয়করের আওতায় এনে অগ্রিম আয়কর (এআইটি) বসানোর উদ্যোগ নেওয়া হতে পারে। আমরা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মোটরসাইকেল কোনো বিলাসবহুল পণ্য নয়। একটি বাইক কেনার সময়ই ক্রেতাদের বিভিন্ন শুল্ক ও কর পরিশোধ করতে হয়। এর পর আবার নতুন করে কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেব।

মানববন্ধনের কারণে সংশ্লিষ্ট সড়কের এক পাশে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। তবে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD