রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামে সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ঘোষণা এসপি মাসুদ আলমের

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৬ সময় দেখুন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেছেন, সন্ত্রাস, টার্গেট কিলিং ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং “জিরো টলারেন্স” নীতিতে কাজ করবে। রোববার চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাউজানসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সমন্বয়ে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসপি মাসুদ আলম আরও বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় ভবিষ্যতে পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত করবে।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার যুগে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ে, তাই গুরুত্বপূর্ণ অভিযান ও ঘটনার তথ্য পুলিশ দ্রুত গণমাধ্যমকে জানাতে চেষ্টা করবে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামের প্রায় আড়াইশ পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও তিনি জানান। বড় অঙ্কের টাকা পরিবহনে ব্যবসায়ীরা চাইলে পুলিশি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।

এছাড়া কক্সবাজার–মিয়ানমার সীমান্ত হয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশের ভেতরে প্রবেশ ঠেকাতে চট্টগ্রামের সড়ক ও মহাসড়কে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানান এসপি মাসুদ আলম।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD