শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

ত্রিশালে ছাত্রদলের ইউনিয়নভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮১ সময় দেখুন

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা-এ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ইউনিয়নভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ডা. মাহবুবুর রহমান লিটন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্রিশাল উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩ নম্বর কাঁঠাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালিয়ারপাড়া এলাকায় গাছের চারা রোপণ করা হয়। এতে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক আশিক মাহবুব এবং সহ-সভাপতি রাকিবুল হাসান রাশেদ।

নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ইউনিয়নভিত্তিক বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD