বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৭ সময় দেখুন

দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে ৫ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। যেসব স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য রয়েছেন, সেখানে প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ১০ জনের উপস্থিতি নিশ্চিত করা হবে।

এই কর্মসূচিতে বছরে প্রায় ১১৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হবে, যা আনসার ও ভিডিপির নির্ধারিত বাজেট থেকে বহন করা হবে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নিরাপত্তা আরও জোরদার হবে এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীরা নিরাপদ পরিবেশে সেবা দিতে ও নিতে পারবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD