বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতি বাদ সমাবেশ ত্রিশালে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে হাত দিলেই উঠছে কার্পেটিং ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎ ত্রিশাল সমিতির সংবর্ধনা পেলেন ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতি বাদ সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দেখুন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিরোধী দলের অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেটেম্বর বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল বের করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে প্রশ্ন করেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের কোনো বক্তব্য বা প্রতিবাদ কর্মসূচি নেই কেন।

তিনি বলেন, বিরোধী দলের উচিত জনগণের কাছে এ প্রশ্নের জবাব দেওয়া। তাদের নীরবতা জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গণতন্ত্রের বিরুদ্ধে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ‘রাখী বন্ধনের’ পুনরাবৃত্তি ঘটছে কি না।

এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। যারা নিজেদের বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া উচিত।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে যখন বিএনপি রাজপথে প্রতিবাদ করছে, তখন অন্য বিরোধী দলগুলোর নীরবতা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। জনগণ জানতে চায়—নাশকতার বিরুদ্ধে তাদের অবস্থান কী? তারা কি প্রকাশ্যে এর প্রতিবাদ করবে, নাকি রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে নীরব থাকবে?”

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের রাজনীতি জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের রাজনীতি হওয়া উচিত। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত-এনসিপির নেতাদের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ‘এক দফা’ হুমকি, দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি ও লাগামহীন বক্তব্য দেওয়া হচ্ছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ লাভবান হচ্ছে এবং গণঅভ্যুত্থান ও নিরপেক্ষ নির্বাচনের ফসল নস্যাৎ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD