শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু ঢাকা ময়মনসিংহ ৮৭ কিলোমিটার এক্সপ্রেসওয়ে, এখনো উন্নয়ন পর্যায়ে সর্ব সজনীন পেনশন স্কিম বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় ১৮ তম বিজেএসে সাফল্য নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত, বাড়ল জামানত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতি বাদ সমাবেশ ত্রিশালে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কে হাত দিলেই উঠছে কার্পেটিং ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎ ত্রিশাল সমিতির সংবর্ধনা পেলেন ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ সময় দেখুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তার নাতনি আদিবা (৫)।

নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক জানান, আদিবার মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাই সে নানার বাড়িতেই থাকত। তিনি বলেন, “মোতালেবের বাড়ির পাশের পুকুরপাড়ে ভিমরুল বাসা বেঁধেছিল, যা পরিবারের কারও জানা ছিল না। আজ সকালে আদিবা পুকুরপাড়ে গেলে ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ দৃশ্য দেখে নাতনিকে বাঁচাতে ছুটে যান সুমরি বেগম। তখন ভিমরুলগুলো তাকেও কামড়ে ক্ষতবিক্ষত করে।“

ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই আদিবার মৃত্যু হয়। স্বজনেরা গুরুতর আহত সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনিও মারা যান।

ইউপি সদস্য মঞ্জুরুল হক আরও জানান, মরদেহ দুটি বাড়িতে রাখা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) ও তার নাতনি আদিবা (৫)।

নাওগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুরুল হক জানান, আদিবার মা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাই সে নানার বাড়িতেই থাকত।

তিনি বলেন, “মোতালেবের বাড়ির পাশের পুকুরপাড়ে ভিমরুল বাসা বেঁধেছিল, যা পরিবারের কারও জানা ছিল না। আজ সকালে আদিবা পুকুরপাড়ে গেলে ভিমরুলের দল তাকে আক্রমণ করে। এ দৃশ্য দেখে নাতনিকে বাঁচাতে ছুটে যান সুমরি বেগম। তখন ভিমরুলগুলো তাকেও কামড়ে ক্ষতবিক্ষত করে।“

ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই আদিবার মৃত্যু হয়। স্বজনেরা গুরুতর আহত সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনিও মারা যান।

ইউপি সদস্য মঞ্জুরুল হক আরও জানান, মরদেহ দুটি বাড়িতে রাখা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD