বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে সিগারেটের টাকা কেন্দ্র করে রণক্ষেত্র, দোকানদার হাসপাতালে, গ্রেফতার ১

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৭৮ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে সিগারেটের টাকা পরিশোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ত্রিশাল থানাধীন পাঁচপাড়া এলাকায় আবু সায়েম মুহাম্মদ কাউছার ওরফে মজনু (৩৫)-এর দোকানে এ ঘটনা ঘটে। সিগারেটের টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে সিথিল মন্ডল (২২) নামের এক ব্যক্তি দোকানে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং দোকানদারকে মারধর করে গুরুতর জখম করে।

ঘটনার পর আহত দোকানদারকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনায় অভিযান চালিয়ে ২১ এপ্রিল রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ত্রিশাল থানাধীন বাগান এলাকা থেকে অভিযুক্ত সিথিল মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD