রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯০ সময় দেখুন

ময়মনসিংহ জেলা শাখার বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি এবং মোঃ মনসুর আলম চন্দনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ শামছুদ্দুহা মাসুম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির বাচ্চু, ডাঃ মোঃ রুহুল আমিন সেলিম এবং মোঃ শরীফ আহমেদ সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ রেজাউল হক পাপ্পু, মোঃ হাবিবুর রহমান মিলন, মোঃ হারুন অর রশিদ এবং মোঃ মাসুম রাহাত খান (পলাশ)।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আব্দুর রহমান বাবুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শামিম আহমেদ। দপ্তর সম্পাদক মারুফ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ ইয়াসিন আহমেদ টুটুল (সহ-প্রচার সম্পাদক: মোঃ আবুল হাসান মুন্সী), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ.কে.এম. মাহফুজুল আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রুকন এবং তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ জাফর উল্লাহ। সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মঞ্জুরুর রহমান রিপন। পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা, ধর্ম ও মানবাধিকারসহ বিভিন্ন উপ-কমিটির সম্পাদক এবং উল্লেখযোগ্য সংখ্যক কার্যনির্বাহী সদস্যকেও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটির কার্যক্রমকে গতিশীল ও সঠিক দিকনির্দেশনা দিতে একটি শক্তিশালী উপদেষ্টা মন্ডলীও গঠন করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ডাঃ এ.কে.এম. ওয়ালিউল্লাহ, মোঃ আবুল খায়ের বাবুল, ডাঃ মোঃ মাকসুদুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল ইসলাম, ডাঃ খাদেমুল হক, মেজর সুজাউল করিম, ডাঃ মোহাম্মদ ইসহাক, ক্যাপ্টেন সালাউদ্দিন বাবু এবং ডাঃ দুলাল চন্দ্র পন্ডিত। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম আরও বেগবান হবে এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD