শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

জ্বালানি তেলের দামে প্রভাব, বাসভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯১ সময় দেখুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গণপরিবহনে নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ দূরপাল্লা এবং আন্তঃজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।  মন্ত্রী জানান, মহানগর এলাকায় চলাচলকারী বাসের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস এবং আন্তঃজেলা পরিবহনেও একই হারে ভাড়া বৃদ্ধি কার্যকর হবে।
এর আগে দুপুর ১২টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। উল্লেখ্য, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও আলোচনা শেষে সরকার তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করে। নতুন এই সিদ্ধান্তে যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন খাত সচল রাখতে এই সমন্বয় জরুরি হয়ে পড়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD