মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

ময়মনসিংহে দ্রুত বিকেএসপি স্থাপন হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৩৭ সময় দেখুন
ময়মনসিংহে শিগগিরই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। যেসব বিভাগীয় শহরে এখনো বিকেএসপি বা স্পোর্টস ভিলেজ স্থাপন হয়নি, সেখানে দ্রুতই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এমপি ওয়াহাব বলেন, ময়মনসিংহে বিকেএসপি স্থাপনের দাবি জানিয়ে ক্রীড়ামন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই এ অঞ্চলে বিকেএসপি স্থাপনের কার্যক্রম শুরু হবে।  তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং ক্রীড়াবিদদের নেতৃত্বে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, ক্রীড়াক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে এর ইতিবাচক ফল পাওয়া যায়। ময়মনসিংহের হারানো ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এ জন্য ক্রীড়াঙ্গনের মানুষদের নিয়ে কমিটি গঠনের ওপর জোর দিয়ে বলেন, সেখানে রাজনৈতিক বিবেচনা নয়, দক্ষতাকেই প্রাধান্য দিতে হবে

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD