বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশাল পৌর যুবদলে নতুন নেতৃত্বে আলোচনায় তরুণ নেতা ইসমাইল হোসেন

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৯ সময় দেখুন

ত্রিশাল পৌর যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ রাজনীতিবিদ মো. ইসমাইল হোসেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‎দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইসমাইল হোসেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে অন্যান্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রাখছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। ‎দলীয় সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন একজন সৎ, যোগ্য ও উদ্যমী তরুণ নেতা হিসেবে ইতোমধ্যে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। ‎ত্রিশাল পৌর যুবদলের সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে ইসমাইল হোসেন বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কাজ করবো।” ‎স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, যোগ্যতা ও ত্যাগের মূল্যায়ন করে দলীয় হাইকমান্ড ইসমাইল হোসেনকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব প্রদান করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD