বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ময়মনসিংহসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, বজ্রপাতের সতর্কতা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ সময় দেখুন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকায় সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বজ্রসহ বৃষ্টি ও বিজলি চমকানোর প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি সক্রিয় থাকবে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাত থেকে সুরক্ষিত থাকতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD