বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস – প্রতিদিন সংবাদ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড ঈদুল আজহায় টানা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর ময়মনসিংহসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, বজ্রপাতের সতর্কতা ময়মনসিংহে স্কুলসংলগ্ন এলাকায় ন্যাক্কারজনক ঘটনা: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ত্রিশালে কাদায় ডুবে গ্রামীণ সড়ক, ভোগান্তিতে স্থানীয়রা। ত্রিশাল পৌর যুবদলে নতুন নেতৃত্বে আলোচনায় তরুণ নেতা ইসমাইল হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান কর্মসূচির উদ্বোধন যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্বোধন, রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বারোপ ময়মনসিংহে দ্রুত বিকেএসপি স্থাপন হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস

মুহাম্মদ সজিব
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২০ সময় দেখুন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আজ ও আগামীকাল (বুধবার) বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD