বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

গাজীপুর প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭০ সময় দেখুন

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয়। তবে এই নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ তা প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করে।

আজ রোববার সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে “নবাগত ভিসিকে লাল কার্ড” প্রদর্শনের প্রস্তুতি নেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী বহিরাগত একটি দল তাদের ওপর হামলা চালায়।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারী, ভিসি সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ কয়েকজন পুলিশ সদস্য এবং একাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD