বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

বগুড়ায় তরুণীর অভিযোগে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবক গ্রেপ্তার, তদন্ত চলছে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬১ সময় দেখুন

বগুড়া সদরে এক তরুণীর অভিযোগের ভিত্তিতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতের দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পরিচয় ও বন্ধুত্ব ছিল। ঘটনার দিন সন্ধ্যায় তিনি শহরের পুলিশ প্লাজার একটি দোকানে গেলে সেখানে কয়েকজন অভিযুক্তের সঙ্গে দেখা হয়। পরে তারা শহরের বিভিন্ন স্থানে অবস্থান করার পর রাতের দিকে তাকে ওই নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়।

এরপর সেখানে মদ্যপ অবস্থায় তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে বের করার সময় তিনি স্থানীয়দের কাছে সাহায্য চান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে একজন অভিযুক্ত পালিয়ে যায়।

খবর পেয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ওসি জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD