বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

জাকার্তায় বিশ্বজয়: আন্তর্জাতিক কোডিং, এআই ও রোবটিকস প্রতিযোগিতায় বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৫৮ সময় দেখুন

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এ অনুষ্ঠিত আন্তর্জাতিক কোডিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ২০টিরও বেশি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের তরুণ উদ্ভাবক মুহতাসিম রহমান ভূঁইয়া ও তাঁর দল। বিজয়ী দলটি  আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিনিধিত্ব করে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই আন্তর্জাতিক আসরের চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তিনির্ভর দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় উদ্ভাবনী দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সমাধান এবং রোবটিকস প্রযুক্তিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বিচারকদের মন জয় করে বাংলাদেশি দল। তাঁদের এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিযোগিতা চলাকালে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিযোগীদের অভিভাবকরা। বিজয়ের পর দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান এই অর্জনকে বাংলাদেশের জন্য “ঐতিহাসিক গর্বের মুহূর্ত” হিসেবে আখ্যা দেন।

বিশেষজ্ঞদের মতে, এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী গবেষণার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরবে।

দেশে ফেরার পর বিশ্বজয়ী এই চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD