বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

দেশ গঠনে অবদান রাখা মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৫১ সময় দেখুন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশবাসীর প্রতি সহযোগিতা ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩০ মে) দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজের অসহায় ও অবদান রাখা মানুষদের সহযোগিতা করতে হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাঁর ভাষায়, একজন সচেতন নাগরিক হিসেবে সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন এবং দেশ গঠনে নিয়োজিত মানুষদের সহযোগিতা করেন, তবে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতির প্রতি যথার্থ সম্মান প্রদর্শন।

দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, আসুন আমরা সবাই মিলে মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে ভূমিকা রাখি। প্রত্যেকে নিজের অবস্থান থেকে দেশ ও মানুষের জন্য কাজ করা ব্যক্তিদের সহায়তা করি এবং তাদের উৎসাহিত করি।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বেশি সময় কথা বলতে চান না, কারণ এটি সড়কের পাশে অনুষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তবে তিনি শিগগিরই দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বৈঠকে বসার আশ্বাস দেন।

তিনি জানান, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD