মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১২তম সভা অনুষ্ঠিত সুস্থ্য হয়ে ফিরে আসুক ক্যান্সারে আক্তান্ত প্রিয় শিক্ষক মিজানুর রহমান চিকিৎসার ব্যয় মিটাতে সহযোগিতা কামনা ত্রিশালে স্কুল কলেজে শিক্ষারমান এবং অবকাঠামো উন্নয়নে যা যা করার তাই করা হবে সংসদ সদস্য ডাঃ লিটন সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ কনটেন্ট ক্রিয়েটর সজীবের ওপর হামলার অভিযোগ, ড্রোনের রিমোট ভাঙচুর ত্রিশালে সাতসকালে সড়কে ঝরল ২ প্রা’ণ ত্রিশালে পোল্ট্রি ব্যবসায়ী-খামারিদের মানববন্ধন ময়মনসিংহ মেডিকেলে আগুনে মৃত্যু নিয়ে ধূম্রজাল প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে আগুন, বের হতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

খালাস পেলেন নাসির-তামিমা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৪ সময় দেখুন

আইনগত বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই বিয়ে ও ব্যভিচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়ার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে এ রায়ে অসন্তুষ্টি জানিয়েছে বাদীপক্ষ, যারা উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম আলোচিত মামলার রায় ঘোষণা করেন। রায়ে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন যে, তালাক কার্যকর হওয়ার বিষয়টি আইনগতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি মামলায় উল্লেখিত ঘটনাস্থলের সঙ্গে আসামিদের সম্পৃক্ততারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তার ভাষ্য অনুযায়ী, অপরাধ সংঘটিত হওয়ার জন্য স্থান, সময় ও ঘটনার বাস্তবতা গুরুত্বপূর্ণ উপাদান। আদালত এসব বিষয় পর্যালোচনা করেই খালাসের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, বাদী রাকিব হাসানের পক্ষে থাকা আইনজীবী ইশরাত হাসান রায়ের সমালোচনা করেন। তিনি বলেন, তদন্তকারী সংস্থা সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগপত্র দাখিল করেছিল এবং আদালতে একাধিক সাক্ষীও সাক্ষ্য দিয়েছেন। তার দাবি, মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

ইশরাত হাসান জানান, তদন্ত প্রতিবেদনে তামিমা সুলতানার পূর্ববর্তী বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। এছাড়া তালাকসংক্রান্ত কিছু নথির সত্যতা নিয়েও তদন্তে সন্দেহ প্রকাশ করা হয়। আদালতে সংশ্লিষ্ট কয়েকজন সাক্ষীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে। তার মতে, মামলার উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের আলোকে ভিন্ন সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল।

রায় ঘোষণার সময় নাসির হোসেন ও তামিমা আদালতে উপস্থিত ছিলেন। খালাসের রায় শোনার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও সাধারণ মানুষের ভিড়ের মধ্য দিয়ে তারা আদালত ত্যাগ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD