মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

ত্রিশালে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪১ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে ত্রিশাল থানার এসআই (নিঃ) মোঃ রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরহাদ হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে টাউজারের পকেট থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক ওজন ৩ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয় চলছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD