মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তী উদ্যাপিত দুই গুণী ব্যক্তিকে পদক প্রদান ত্রিশালে বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার শক্তিশালী ভূমিকম্পের প্রস্তুতি: ময়মনসিংহে জরুরি যোগাযোগ মহড়া ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন  নভেম্বরের মাঝামাঝি প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফল স্বর্ণালংকারের লোভে নারীকে হত্যা, শিশুকে নদীতে ফেলার অভিযোগ নতুন ছয় সদস্যে সম্প্রসারিত তারেক রহমানের মন্ত্রিসভা দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ময়মনসিংহে গ্যাস সংকট, ২০ কারখানায় শ্রমিকদের ছুটি  ৩২ বছর পূর্তিতে সিবিএমসি ডে উদযাপন

মাদ্রাসার বই বিক্রির অভিযোগে ত্রিশালে ট্রাকসহ আটক, সুপারের বিরুদ্ধে মামলা

আবু রায়হান সজীব
  • আপডেটের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪৬ সময় দেখুন

ময়মনসিংহ ত্রিশালে গতকাল ১৪ জুন উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি মোড়ে মাদ্রাসার বইবোঝাই একটি মিনিট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানানো হলে মাধ্যমিক শিক্ষা অফিসার ও ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও বইগুলো থানায় নিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানান, বীররামপুর ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইউনুস আলী বইগুলো বিক্রির উদ্দেশ্যে ট্রাকে তুলেছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত সুপার উপস্থিত না থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বা তার প্রতিনিধি কর্তৃক নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আটককৃত বইসহ ট্রাক ও চালককে আইনগত প্রক্রিয়ার জন্য ত্রিশাল থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং পরবর্তীতে অভিযুক্ত মাদ্রাসা সুপার মোঃ ইউনুস আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD