বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে স্মার্ট আলোকায়ন ও অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা জারি ময়মনসিংহে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ৩৬ শিশু ভর্তি, চিকিৎসাধীন ৮৬ মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করা নিয়ে আলোচনা চলছে সন্তানের কবর পাহারায় অসুস্থ বাবা, বাড়ছে দুশ্চিন্তা যাত্রী স্বস্তি রাখতে ভাড়া না বাড়ানোর নির্দেশ, সমাধান চায় মালিকরা ময়মনসিংহে মর্মান্তিক সংঘর্ষলরির ধাক্কায় ঝরে গেল শিশুসহ ২ প্রাণ ক্যাপস্টোন কোর্স ২০২৬/১ প্রতিনিধিদলের এএফডি পরিদর্শন, জোরালো সংলাপে সমৃদ্ধ অভিজ্ঞতা ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬ সময় দেখুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বহুল আলোচিত কলেজ শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় অবশেষে রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই রায় প্রদান করেন। রায় অনুযায়ী, মামলার সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন    কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আসিফ রানা, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, আব্দুল হেলিম, ফরিদ আহম্মেদ, ইউনুছ আলী ও শামছুল হক। এছাড়া মামলার আরও দুই আসামি খালেদা আক্তার ও রেহেনা খাতুনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৩১ মে রাতে নিজ এলাকা পলাশকান্দা গ্রাম থেকে নিখোঁজ হন ইকবাল। এ ঘটনায় তার বড় ভাই ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া তারাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে ৫ জুন পুলিশ ইকবালের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে। তদন্ত চলাকালে আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে আরও কয়েকজনের নাম উঠে আসে। সেই সূত্র ধরেই মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যায়।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী সেলিম মিয়া। তিনি বলেন, পুলিশ ও আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই রায় সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD