রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
চিকিৎসার জন্য ঢাকায় এসে ছিনতাইকারীর হেঁচকা টানে শিক্ষিকার মৃত্যু বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, যুবক আটক গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী ত্রিশালে বিপুল উৎসাহে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’ ময়মনসিংহ কমার্স কলেজ ও একেএস হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর পরীক্ষার ফল, জীবনের মূল্য ও আমাদের সম্মিলিত দায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা প্রশিক্ষন ক্যাম্পিংয়ে ইভেন্ট জয়ী ২ নজরুল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেট ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার ত্রিশালে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হামদ-নাত, আলোচনা ও দোয়া অনুষ্ঠান

যাত্রী স্বস্তি রাখতে ভাড়া না বাড়ানোর নির্দেশ, সমাধান চায় মালিকরা

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২৮ সময় দেখুন

ডিজেলের দাম বৃদ্ধি পেলেও সরকারের অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই বাসের ভাড়া বাড়ানো যাবে না এমন কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, বাসভাড়া বাড়ানোর বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় সম্পূর্ণ নিষিদ্ধ। দেশের সকল রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

তবে একইসঙ্গে পরিবহণ খাতের চলমান সংকটের কথাও তুলে ধরা হয়েছে। মালিক সমিতির দাবি, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহণ পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে গেছে।এই পরিস্থিতিতে খাতটিকে টিকিয়ে রাখতে দ্রুত বাস্তবসম্মত ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সমিতি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD