বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেড করা নিয়ে আলোচনা চলছে

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৯২ সময় দেখুন

দেশে মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটার মেয়াদ আনলিমিটেড করার বিষয়টি নিয়ে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ১১ কোটি ৩৫ লাখ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যাদের ব্যবহার প্যাটার্ন ও চাহিদা একেকজনের ক্ষেত্রে ভিন্ন। এই ভিন্নতা বিবেচনায় নিয়েই মোবাইল অপারেটররা তাদের ইন্টারনেট প্যাকেজ ডিজাইন করে থাকে। তিনি আরও জানান, ডাটার নির্ধারিত মেয়াদ শেষে অব্যবহৃত অংশ বাতিল হয়ে যাওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এই সমস্যা সমাধানে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এ প্রক্রিয়ায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-সহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, মোবাইল ইন্টারনেট সেবার অবকাঠামো স্থাপন ও পরিচালনায় ব্যয় বেশি হওয়ায় অপারেটররা সাধারণত মেয়াদভিত্তিক ছোট ছোট প্যাকেজ আকারে সেবা প্রদান করে থাকে। এতে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন এবং তুলনামূলক কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন।তিনি উল্লেখ করেন, মোবাইল ডাটার মূল্য নির্ধারণে ডাটার পরিমাণের পাশাপাশি মেয়াদও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অব্যবহৃত ডাটা সংরক্ষণ বা মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। সরকার বিষয়টি নিয়ে পর্যালোচনা চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD