বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

যশোরে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্বোধন, রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বারোপ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭২ সময় দেখুন

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিশ্বজুড়ে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও শক্তিশালী করতে হবে।’ রোগীর সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সুস্থ ও সবল জাতি গঠনের জন্য সরকার নিরলস কাজ করছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে চিকিৎসাসেবা আরো বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, ‘দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই নারী। তারা সারা দেশে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারের নারী সদস্যদের খাদ্যের গুণগত মান ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্ভব।’

এর আগে প্রধানমন্ত্রী শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে যশোর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছান এবং বোতাম টিপে হাসপাতাল নির্মাণকাজের আনুষ্ঠানিক শুরু করেন। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, স্থানীয় সংসদ সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 


 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD