বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে কাদায় ডুবে গ্রামীণ সড়ক, ভোগান্তিতে স্থানীয়রা।

নিউজ ডেস্ক
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭০ সময় দেখুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকুমারিয়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের বেহাল অবস্থা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা ও অপরিকল্পিত অবস্থায় থাকায় সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে চলাচল অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি পূর্বে সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথ ব্যবহার করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে হাঁটাচলা প্রায় অসম্ভব হয়ে যায় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয়দের একজন বলেন, “এই রাস্তার কারণে আমাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে।”

স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সড়কটির সংস্কার ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD