বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

হামের দাপটে মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৩ শিশুর প্রাণ

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ সময় দেখুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে এ মৃত্যুর ঘটনা ঘটে, যা এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া শিশুদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তারা সবাই কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাত মাস বয়সী এক শিশুকে গত ২২ এপ্রিল ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চার মাস বয়সী আরেক শিশুকে ২৩ এপ্রিল ভর্তি করা হয়েছিল, সে মারা যায় একই দিন সন্ধ্যা ৬টার দিকে। অপরদিকে, নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পাঁচ মাস বয়সী একটি শিশুকে ২০ এপ্রিল ভর্তি করা হয় এবং সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এদিকে, গুরুতর অসুস্থ আরও এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ৭৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD