ময়মনসিংহসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা – প্রতিদিন সংবাদ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংসদে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ‘বীর’ উপাধি ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের হাওড়াঞ্চলসহ ময়মনসিংহ-সুনামগঞ্জে কৃষকদের জন্য সরকারি সহায়তা সহায়তায় উদ্যোগ ক্লিন-গ্রিন ঢাকা গড়ার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ময়মনসিংহসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা হামের দাপটে মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৩ শিশুর প্রাণ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড ঈদুল আজহায় টানা ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

ময়মনসিংহসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা

মুহাম্মদ সজিব
  • আপডেটের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ সময় দেখুন

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৮ জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD