রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

গফরগাঁওয়ে জন্মদিন শেষে ফেরার পথে কলেজছাত্র খুন, আটক ১

গফরগাঁও প্রতিনিধি
  • আপডেটের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৩ সময় দেখুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন উদ্‌যাপন শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্র নাহিয়ান রবিন (২৩) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

গত সোমবার রাত ১টার দিকে পৌর শহরের শিলাসী মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত প্রথমে মরিচের গুঁড়া ছিটিয়ে নাহিয়ানের মোটরসাইকেল থামায়। পরে রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে তারা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ মো. রাজীব নামের একজনকে আটক করেছে। তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহত নাহিয়ান স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার পরিবারের দাবি, তিনি স্থানীয়ভাবে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে কোনো পদে ছিলেন না।

গফরগাঁও থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্ব বিরোধ নাকি রাজনৈতিক কারণে হয়েছে—তা তদন্ত শেষে জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD