শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Royalen Casino inloggen in Nederland – volledige gids voor Nederlandse spelers Royalen app bonusgids: welkomstbonus, Daily Boost en voorwaarden ফাতেমার বাবা-মা ও বোনের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে ত্রিশালে দোয়া মাহফিল ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন: কলেজ কর্তৃপক্ষ নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে বি’দ্যুৎ’স্পৃ’ষ্টে এক তরুণের মৃ’ত্যু ক্লাস চলাকালে কোচিং বন্ধের নির্দেশ ত্রিশালে, অমান্য করলে মোবাইল কোর্ট বিদ্যালয়ের জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, এনসিপি নেতা নুরুজ্জামান কাফির দাবি ‘জমি কিনেই কাজ করেছি’ Roobet Casino pour les joueurs français – Présentation des jeux et des catégories disponibles

ত্রিশালে ছাত্রদলের স্বেচ্ছাশ্রমে দুই সড়কের জরুরি সংস্কার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

 দীর্ঘদিন ধরে ভাঙাচোড়া ও চলাচলের অনুপযোগী অবস্থায় থাকা ত্রিশাল উপজেলার দুটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িক সংস্কার কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা ছাত্রদল। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইট ও বালি ফেলে সড়ক দুটি যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য কিছুটা উপযোগী করে তোলা হয়েছে।

সংস্কার করা সড়কগুলোর মধ্যে রয়েছে কানিহারী ইউনিয়নের বড়মা মোড় থেকে এলংজানি বাজার পর্যন্ত সড়ক এবং হরিরামপুর ইউনিয়নের রসুলপুর-কশিগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ। শুক্রবার ও শনিবার ছাত্রদলের নেতাকর্মীরা যৌথভাবে এ কার্যক্রমে অংশ নেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সড়ক দুটি অবহেলিত থাকায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। ফলে প্রতিনিয়ত যানবাহন চলাচলে সমস্যা দেখা দিত। বিশেষ করে বর্ষা মৌসুমে গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক ও কর্মজীবী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। ত্রিশাল উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য তান্নিম আহমেদ সামী ও কানিহারী ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব মীর। এ সময় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়ক মেরামতের কাজে অংশগ্রহণ করেন।

ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. ইয়াসির আরাফাত বলেন, “জনসাধারণের দুর্ভোগ কমানোই আমাদের উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে সড়ক দুটি বেহাল অবস্থায় ছিল। তাই মানুষের কষ্টের কথা বিবেচনা করে সাময়িকভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি।

তিনি আরও জানান, জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ছাত্রদল ভবিষ্যতেও সক্রিয় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে দ্রুত স্থায়ী সড়ক সংস্কারের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, টেকসই সংস্কার ছাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান সম্ভব নয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD