বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ত্রিশালের সাখুয়া শেখ বাজার সপ্রাবি’র প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা। নজরুল বিশ্ববিদ্যালয়ে আজ পরিবেশিত হবে কালান্তরের বাংলা নাটক পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্যাপন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্যাপিত র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে ত্রিশালে কন্যাশিশু দিবস উৎযাপিত ত্রিশালে ফ্যামিলি কার্ড প্রথম পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন।

ত্রিশালে পুলিশের অভিযানে ২৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেক্স
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৭০ সময় দেখুন

য়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবাসহ ফারুক খান নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার এসআই তারেক হাসানের নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশের একটি দল ১৫ জুন দিবাগত রাতে বালিপাড়া ইউনিয়নের ধলা নামাপাড়া এলাকার টিটির মোড় সংলগ্ন একটি মুদির দোকানে অভিযান চালায়।

পুলিশ জানায়, দোকানটিতে মাদক কেনাবেচার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. ফারুক খান (৪৩)। পরে তাকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২৩ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ হাজার ৫০০ টাকা।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করে আইনানুগভাবে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ফারুক খান দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ত্রিশাল থানার এ সফল অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ া

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD