বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through The HEAT Project শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত নতুন প্রযুক্তির যুগে তরুণরাই পরিবর্তনের মূল শক্তি: জহির উদ্দিন স্বপন ইতিহাস থেকে একাত্তর মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী বিয়ে করে আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃ অনুষদ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ চ্যাম্পিয়ন কলা অনুষদ ত্রিশালে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদন্ড প্রদান DC’s Award for Cleanliness’ পেল ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাকৃবির চার হলে সংঘর্ষ: ৪২ শিক্ষার্থীকে শোকজ ভালুকায় ২২ একর সরকারি বনভূমি উদ্ধার, রোপণ ২০ হাজার গাছের চারা

নেত্রকোণার দুই উপজেলায় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাছ শিকারির

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৯ সময় দেখুন

নেত্রকোণার হাওরাঞ্চলে মাছ ধরতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন মদন উপজেলার জয়পাশা গ্রামের রাজিব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার দিগলি গ্রামের শামসুল হুদা (৫৫) এবং ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির সামনের এলাকায় মাছ ধরতে যান রাজিব মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। রাজিব স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

এদিকে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হন শামসুল হুদা। একই সময়ে উপজেলার সান্ধিকোণা গ্রামের খালপাড় এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আহত হন আশরাফুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হলেও তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, তিনজনের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষাকালে খোলা মাঠ, বিল ও জলাশয়ে অবস্থানের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 প্রতিদিন সংবাদ
ESAITBD Sof-Lab UAE/BD